২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর দেওয়া চেক বিবিজন বেওয়ার কাছে

বঙ্গবন্ধুর দেওয়া একটি এক হাজার টাকার চেক এখনো রয়ে গেছে কুড়িগ্রামের শহীদ মুক্তিযোদ্ধা শমসের আলীর মা বিবিজন বেওয়ার কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2011, 01:55 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

কুড়িগ্রাম, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর দেওয়া একটি এক হাজার টাকার চেক এখনো রয়ে গেছে কুড়িগ্রামের শহীদ মুক্তিযোদ্ধা শমসের আলীর মা বিবিজন বেওয়ার কাছে। ১৯৭৩ সালে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বঙ্গবন্ধুর স্বাক্ষরিত এই চেকটি দেওয়া হয়েছিল। শোকাহত ওই পরিবারের সদস্যরা সে সময় চেকের টাকা উত্তোলন না করে রেখে দেয় পুরোনা কাগজের মধ্যে। ফলে টাকা তোলার নির্দিষ্ট সময় পার হয়ে যায়। শহীদ মুক্তিযোদ্ধা শমসের আলীর বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কবিরমামুদ গ্রামে। বাবা প্রয়াত আজিজার রহমান এবং মা বিবিজন বেওয়া। এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, শমসের আলী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহীদ হন। দেশ স্বাধীন হওয়ার পর তার অসহায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এক হাজার টাকার চেকসহ একটি শোকবার্তা পাঠানো হয় তাদের কাছে। তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেকটিতে (চেক নম্বর: ঈ-অ ০৪১৫২৯, হিসাব নম্বর-৪৬৯৩, সোনালী ব্যাংক, ঢাকা, তারিখ: ২৪/০৫/১৯৭৩ খ্রি.) স্বাক্ষর করেন। এর মধ্যে অনেক সময় চলে গেলেও তারা চেকটি ভাঙায়নি। গত চার দলীয় জোট সরকারের সময় চেকটি ভাঙানোর চেষ্টা করে তারা। কিন্তু তা সম্ভব হয়নি। এবার আওয়ামী লীগ সরকার গঠন করলে চেকটির পুনঃবরাদ্দ চেয়ে আবেদন করেন বিবিজন বেওয়া। এতেও কোনো লাভ হয়নি। বিবিজন বেওয়া শুক্রবার কুড়িগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের বলেন, "মুক্তিযুদ্ধ শেষে তার ছেলের লাশ লালমনিরহাট কুলাঘাটে সনাক্ত করা হয়। এরপর ১৯৭৩ সালে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১ হাজার টাকার একটি চেকসহ শোক বার্তা পাঠিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।" এ ব্যাপারে জেলা বাসদ নেতা মইনুল হোসেন বাদল বলেন, "আজিজার রহমানের ৩ ছেলে এবং ৩ মেয়ের মধ্যে শমসের আলী (১৫) ছিলেন সবার ছোট। যুদ্ধের পর তার লাশ পাওয়া যায় লালমনিরহাটের কুলাঘাট এলাকায়।" শমসেরের মৃত্যুর পর বঙ্গবন্ধু যে চেক ও শোকবার্তা পাঠিয়েছেন, তা মুক্তিযুদ্ধ যাদুঘরে সংরক্ষণ করা উচিৎ বলে মনে করেন তিনি। ফুলবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান বলেন, "বিবিজন বেওয়ার কাছে বঙ্গবন্ধুর স্বাক্ষরিত একটি চেক আছে। এ ব্যাপারে বিভিন্নভাবে উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু চেকটি ভাঙানো সম্ভব হয়নি।" শমসের আলীর ভাতিজা শফিকুল ইসলাম জানান, দলিল ও পুরনো কাগজের মধ্যে ছিল চেকটি। এটি পাওয়ার পর চেকের পুনঃবরাদ্দ চেয়ে বিভিন্ন দপ্তরে আবেদন করে কোনো ফল পাওয়া যায়নি। বিষয়টি সমাধান না হওয়ায় গত তত্ত্ব