ঝিনাইদহ, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ সদর উপজেলায় এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার তেঁতুলতলা এলাকায় একটি আম বাগানে দিপালী রায়ের (৩৫) লাশ পাওয়া যায়। ঘটনার পর থেকে দিপালীর স্বামী সঞ্জয় কুমার এখন পলাতক রয়েছেন।
ঝিনাইদহ সদর থানার পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, দিপালী এবং তার স্বামী স্থানীয় একটি ধানের চাতালের শ্রমিক। থাকতেনও সেখানে।
শুক্রবার বিকালে স্বামী-স্ত্রী একসঙ্গে চাতাল থেকে বের হন। রাতে তারা আর চাতালে ফেরেননি। শনিবার সকাল ১১টার দিকে তার লাশ পাওয়া যায়।
দাম্পত্য কলহের কারণে দিপালীর স্বামী তাকে হত্যা করে থাকতে পারেন বলে পুলিশ ধারণা করছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৭৪৭ ঘ.
bdnews24