২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১৪৪ ধারা

এক স্থানে একই সময়ে মন্দির কমিটির দুটি পক্ষ সভা ডাকায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2011, 08:39 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

সিলেট, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্থানে একই সময়ে মন্দির কমিটির দুটি পক্ষ সভা ডাকায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার সকাল ১১টায় শহীদ মিনার এলাকায় গোপালটিলা মন্দিরের সম্পত্তি বেদখল ও লুটপাটের প্রতিবাদে দিনব্যাপী গণঅনশন ও প্রতিবাদ সমাবেশ ডাকা হয়। ওই স্থানে একই সময়ে গোপাল জিউর আখড়া শ্রী মন্দির নির্মাণ কমিটি মানববন্ধন কর্মসূচী পালনের ঘোষণা দেয়। ফলে উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে সভা সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে মেট্রোপলিটন পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়