২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে বোমা উদ্ধার, গ্রেপ্তার ২

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কয়লাকান্দি গ্রাম থেকে শুক্রবার দু'টি তাজা বোমা উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2011, 05:41 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

জামালপুর, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কয়লাকান্দি গ্রাম থেকে শুক্রবার দু'টি তাজা বোমা উদ্ধার করেছে র‌্যাব। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। র‌্যাব-১২ এর জামালপুর ক্যাম্পের সহকারী পরিচালক কামাল হোসেন জানান, দুপুরে গ্রামের একটি বাড়ির পেছনে পরিত্যক্ত অবস্থায় বোমা দুটি পাওয়া যায়। সন্ধ্যায় র‌্যাবের বোমা বিশেষজ্ঞ দল এসে সার্কিটযুক্ত শক্তিশালী বোমা দু'টি উদ্ধার ও নিষ্ক্রিয় করে। তিনি বলেন, বড় তেলের পিপা কেটে প্রায় এক ফুট উচ্চতার এ বোমাগুলো বানানো হয়। এগুলোর মুখে ব্যাটারি ও ঘড়িসহ বৈদ্যুতিক সার্কিট লাগানো ছিল। গ্রেপ্তার দু'জন হলেন- কয়লাকান্দি গ্রামের সফিউল আলম লেমন (২৪) ও লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার চলবলা মদনপুর গ্রামের নজরুল ইসলাম (২২)। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৪ ঘ.