২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বছরেও ১১ টুকরা লাশের পরিচয় মেলেনি

নারায়ণগঞ্জ শহরে ১১ টুকরা লাশ উদ্ধারের দুই বছর পরও নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2011, 04:02 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

নারায়ণগঞ্জ, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ শহরে ১১ টুকরা লাশ উদ্ধারের দুই বছর পরও নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। ২০০৯ সালের ২৯ এপ্রিল আমলাপাড়া আবাসিক এলাকা থেকে বস্তাবন্দী ১১ টুকরা লাশ উদ্ধার করেছিল পুলিশ। উদ্ধারের প্রায় এক মাস পর নরসিংদী জেলার এক গৃহবধূ নিহত ব্যক্তিকে তার স্বামী বলে দাবি করলে আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষা হয়। কিন্তু ওই গৃহবধূর সন্তানের সঙ্গে লাশের সম্পর্ক পাওয়া যায়নি। ওই সময় মামলাটির তদন্ত কর্মকর্তা ছিলেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক আতিয়ার রহমান। স