২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকি

বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে শেরে বাংলা নগর থানার ওসিকে চিঠি দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2011, 03:57 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্র উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে শেরে বাংলা নগর থানার ওসিকে চিঠি দিয়েছে দুর্বৃত্তরা। চিঠিতে শুক্রবারের একটি অনুষ্ঠান বন্ধ করার দাবি জানিয়ে বলা হয়, তা না হলে বোমা মেরে সম্মেলন কেন্দ্র উড়িয়ে দেওয়া হবে। চিঠিটি পাঠানো হয় সাজ্জাদ হোসেন (১১) নামের এক শিশুর হাত দিয়ে। পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার সন্ধ্যায় মেরিল-প্রথম আলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিলো। শেরে বাংলা নগর থানার ওসি জিয়াউজ্জামান বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ওই শিশু চিঠিটি নিয়ে আসে। তিনি বলেন, "মোটর সাইকেলে করে দুই ব্যক্তি এসে বাচ্চাটির হাতে ওই চিঠি দিয়ে তা থানায় পৌঁছে দিতে বলে। নির্দেশ অনুযায়ী শিশুটি চিঠি পৌঁছে দিতে থানায় ঢুকতে চাইলে কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) মতিয়ার তাকে আটকান।" পরে ওই চিঠি ওসির কাছে পৌঁছে দেওয়া হয়। এসআই মতিয়ার জানান, সাজ্জাদ স্থানীয় ইসলামিক ফাউন্ডেশনের মাদ্রাসায় পড়ে। চিঠিতে লেখা রয়েছে 'নাচের অনুষ্ঠান' বন্ধ না করলে এক ঘণ্টার মধ্যে বোমা মেরে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্র উড়িয়ে দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/এএল/জেকে/২১৫১ ঘ.