২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রমিক দলের কাউন্সিলের সময়সূচি পরিবর্তন

একই স্থানে অন্য একটি রাজনৈতিক দলের কর্মসূচি ঘোষণা করায় জাতীয়তাবাদী শ্রমিক দলের ৬ষ্ঠ জাতীয় সম্মেলন ও কাউন্সিলের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2011, 01:36 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই স্থানে অন্য একটি রাজনৈতিক দলের কর্মসূচি ঘোষণা করায় জাতীয়তাবাদী শ্রমিক দলের ৬ষ্ঠ জাতীয় সম্মেলন ও কাউন্সিলের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, আগামী ৪ ও ৫ জুন মহানগর নাট্যমঞ্চে এই কাউন্সিল অনুষ্ঠিত হবে। মহানগর নাট্যমঞ্চে আগামী ২ ও ৩ মে এই কাউন্সিল হওয়ার কথা ছিলো। আগামী ২ ও ৩ মে চরমোনাইর পীর মাওলানা রেজাউল করিমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন ওই স্থানে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করে। জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একই স্থানে অন্য একটি রাজনৈতিক দল গণ-অবস্থান কর্মসূচির ডাক দেওয়ায় আমরা আমাদের সম্মেলনের তারিখ পরিবর্তন করেছি।'' তিনি আরো জানান, আগামী ৪ জুন বিকাল ৩টায় মহানগর নাট্যমঞ্চে শ্রমিক দলের ৬ষ্ঠ জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/