লালমনিরহাট, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বাস চাপায় এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে হাজরানিয়ায় আকিজ বিড়ি ফ্যাক্টরির পাশে এ দুর্ঘটনার নিহত হয় মিরাজুল ইসলাম মিরাজ (৭)।
মিরাজ ও তার মা ওই বিড়ি কারখানার শ্রমিক ছিল বলে তার বাবা মমিনুর রহমান জানান। তাদের বাড়ি উপজেলার দক্ষিণ মুশরত মদাতী গ্রামে।
এ ঘটনায় এলাকাবাসী প্রায় তিনঘণ্টা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেছে।
কালীগঞ্জ থানার ওসি প্রজিৎ কুমার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১০টার দিকে আকিজ বিড়ি ফ্যাক্টরির পাশের রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস পিছন থেকে মিরাজকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
এলাকাবাসী বসটি আটক করেছে। চালক ও সহকারী পালিয়ে গেছ।
দুর্ঘটনার পরপরই এলাকাবাসী লালমনিরহাট-বুড়িমারী সড়ক অবরোধ করে। দুপুর ১টার দিকে ইউএনও ও পুলিশ কর্মকর্তা গিয়ে এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯০৪ ঘ.
bdnews24