২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের ৩০ দিন পর উদ্ধার ময়মনসিংহের কিশোরী

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা থেকে অপহৃত এক মাদ্রাসা ছাত্রীকে ৩০ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2011, 12:12 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ময়মনসিংহ, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা থেকে অপহৃত এক মাদ্রাসা ছাত্রীকে ৩০ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের গাউছিয়া থেকে তাকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার সোলায়মান (২২) ফুলবাড়িয়ার রাধাকানাই গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। দুরদুরিয়া আলীম সিনিয়র মাদ্রাসার অষ্টম শ্রেণীর এই ছাত্রী (১৪) রাধাকানাই গ্রামের বাসিন্দা। ফুলবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিকাশ চন্দ্র শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৩০ মার্চ মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা মেয়েটিকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে ফুলবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ কর্মকর্তা বলেন, মাহমুদার বাবাকে অপহরণকারীদের করা একটি মোবাইল ফোনের সূত্র ধরে উদ্ধার অভিযান চালানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/ডিডি/১৮০৬ ঘ.