নওগাঁ, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বে-সরকারি ভোকেশনাল শিক্ষকদের এমপিওভুক্তির আনুপাতিক হার বৃদ্ধিসহ ১৬ দফা দাবিতে নওগাঁয় সমাবেশ করেছে বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি।
শুক্রবার বেলা ১১টার দিকে জেলা আইডিইবি কার্যালয়ে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক মো. মামুনর রশিদ মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল করিম বকুল, জেলা কমিটির সদস্য সচিব মো. আব্দুর রাকিব, মোস্তফা কামাল মিলন প্রমুখ।
বক্তারা বে-সরকারি ভোকেশনাল শিক্ষকদের এমপিওভুক্তির আনুপাতিক হার বৃদ্ধি, প্রতিষ্ঠানভিত্তিক এমপিও প্রদান, '৯৫ এর জনবল কাঠামো অনুযায়ী নিয়োগকৃত শিক্ষকদের এমপিওভুক্ত করাসহ বিভিন্ন দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৭৪৭ ঘ.
bdnews24