২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্য হাতির আক্রমনে একজনের মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলায় টোটার বিল এলাকায় বন্য হাতির আক্রমনে একজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2011, 08:09 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

চট্টগ্রাম, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামু উপজেলায় টোটার বিল এলাকায় বন্য হাতির আক্রমনে একজনের মৃত্যু হয়েছে। তার নাম ফরিদুল আলম (৬০)। শুক্রবার ভোর ৬ টার দিকে বন্য হাতির পায়ের চাপায় তিনি গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তকে মৃত ঘোষণা করেন। ফরিদুল আলম টোটার বিল গ্রামের মৃত ফখর আহমদের ছেলে। চমেক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে নিজ বাড়ির কাছেই বন্য হাতির কবলে পড়েছিলেন ফরিদুল আলম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/কেএমএস/১৪০৮ ঘ.