২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণখানে পুলিশের সঙ্গে গুলিবিনিময়, আহত ১

রাজধানীর দক্ষিণখানের আশকোনায় পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে এক যুবক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2011, 06:22 AM

Updated : 24 Aug 2022, 02:58 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণখানের আশকোনায় পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে এক যুবক আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে আশকোনার রসুলবাগে একটি গলিতে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবকের নাম মহসিন (২৬)। তার কাছ থেকে একটি পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই যুবক একটি মোটর সাইকেলে করে যাওয়ার সময় টহল পুলিশ তাদের থামার নির্দেশ দেয়। তারা মোটরসাইকেল না থামিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে মহসিনের পায়ে গুলি বিদ্ধ হয়। অপর যুবক মোটর সাইকেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। রাত ১টার দিকে মহসিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশের এক সদস্য আহত হন বলে এসআই জানান। এসআই জাকির জানান, উত্তর খান থানায় মহসিনের নামে মামলা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/১২২১ ঘ.