২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসক-রোগীর স্বজনের বিবাদ, খুলনা মেডিকেলে তুলকালাম

চিকিৎসক ও রোগীর স্বজনের বিবাদকে কেন্দ্র করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে তুলকালাম ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2011, 03:02 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

খুলনা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসক ও রোগীর স্বজনের বিবাদকে কেন্দ্র করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে তুলকালাম ঘটেছে। চিকিৎসক ও সেবিকারা রোগী ও তার আত্মীয় স্বজনকে এবং রোগীর আত্মীয় স্বজনরা চিকিৎসকদের লাঞ্ছিত করেছে বলে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর ১টা থেকে হাসাপতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি শুরু করেন। এর ফলে শত শত রোগী চরম দুর্ভোগ পড়েছেন। ঘটনার পর হাসাপতালের তত্ত্বাবধায়ক কাজী হামিদ আসগর উভয় পক্ষকে নিয়ে তার কার্যালয়ে বৈঠকে বসেন। সন্ধ্যা ৬টা পর্যন্ত সমঝোতা না হওয়ায় ইন্টার্ন চিকিৎসকরা শুক্রবার সকাল পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। নগরীর ফুলবাড়ীগেট সেনপাড়া এলাকার বাসিন্দা আলী আজম টিটুর স্ত্রী রেবা সুলতানা (৩৬) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি তার অসুস্থ শ্বাশুড়ি আকলিমা খাতুনকে নিয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হাসাপাতালের তত্ত্বাবধায়কের সাথে দেখা করেন এবং হাসাপাতালে ভর্তি করে একটি কেবিন দেয়ার আনুরোধ জানান। হামিদ আসগর যথারীতি আকলিমা খাতুনকে ভর্তি এবং ৬ ও ৭নং ওয়ার্ডের ১ নং কেবিন বরাদ্দ দেয়ার জন্য সংশ্লি