২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্ত্যক্ত: যশোরে তিন যুবকের কারাদণ্ড

উত্ত্যক্ত করার দায়ে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে তিন যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2011, 02:13 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

যশোর, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্ত করার দায়ে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে তিন যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালাম মাহমুদুর রহমান বৃহস্পতিবার দুপুরে মাধ্যমিক বিদ্যালয়ে আদালত বসিয়ে এ রায় দেন। দণ্ড প্রাপ্তরা হলেন- রতন মোল্লা ওরফে মিলন, শামিম ওরফে রনি, ও ওমর আলী। কোতয়ালি থানার ওসি ইমদাদুল হক শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই বিদ্যালয়ের সামনে প্রায়ই বখাটেরা ছাত্রীদের উত্যক্ত করতো। বৃহস্পতিবার দুপুরে রতন, শামীম ও ওমর আলীসহ কয়েকজন স্কুলের পাশের ভবনের ছাদে ওঠে বিভিন্ন অঙ্গ-ভঙ্গি করে ছাত্রীদের উত্যক্ত করতে থাকে। বিষয়টি ছাত্রীরা শিক্ষকদেরকে জানালে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রতন, শামীম, ও ওমর আলীকে আটক করে। এসময় তাদের সহযোগী অন্যরা পালিয়ে যায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালাম বিদ্যালয়ে তাৎক্ষণিক আদালত বসিয়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের কারাদণ্ড দেন। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/২০১৪ ঘ.