২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করিমগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার খাকশ্রী গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে পিতা-পুত্রসহ গুলিবিদ্ধ হয়েছে তিন জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2011, 01:41 PM

Updated : 24 Aug 2022, 02:58 PM

কিশোরগঞ্জ, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার খাকশ্রী গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে পিতা-পুত্রসহ গুলিবিদ্ধ হয়েছে তিন জন। বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষ ঘটে। গুলিবিদ্ধ আব্দুল কুদ্দুছ (৫০), ওসমান মিয়া (২৩) ও স্বপন মিয়াকে (১৭) আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার খাকশ্রী গ্রামের আব্দুল কুদ্দুছের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের ওমর ফারুক নন্দার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে বিভিন্ন সময় তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমনকি মামলা মোকদ্দমাও রয়েছে। গুলিবিদ্ধদের নিকটাত্মীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে আব্দুল কুদ্দুছ তার দুই ছেলেকে নিয়ে ক্ষেতে নিজের রোপন করা ধান কাটতে যায়। এ সময় জমির মালিকানা দাবি করে প্রতিপক্ষ ওমর ফারুক নন্দা ও তার লোকজন ধান কাটায় বাধা দেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। করিমগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানান, বিরোধপূর্ণ ধান ক্ষেত থেকে বন্দুকের এক রাউণ্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কোন মামলা দায়ের বা কেউ গ্রেপ্তার হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৩১ ঘ.