ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গৃহবধু কামরুন নাহার নাদিয়া হত্যা মামলায় স্বামী শফিকুর রহমান ওরফে রেজাকে আরো তিনদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
দুইদিন হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার তার এ নতুন হেফাজতের (রিমান্ড) অনুমতি দেওয়া হয়।
বৃহষ্পতিবার দুপুরে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান তার পক্ষে জামিন আবেদন নাকচ করে এ অনুমতি দেন।
মামলার তদন্ত কর্তৃপক্ষ হাজারিবাগ থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে ১০ দিন হেফাজত চায়।
রোববার রেজা, তার মা ও ভাই জুয়েলের সামনেই হাজারীবাগের ৯০/এ হাতেমবাগে ১০ তলা বাড়ির দুইতলায় মায়ের ভাড়া বাসায় পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে।
পরে লাশ গুম করতে নিজের গাড়িতে স্ত্রীর লাশ নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান তিনি। চালকের বুদ্ধিমত্তায় ওইদিন রাতে শাহবাগে গাড়িসহ আটক হন রেজা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৯৯৭ ঘ.
bdnews24