২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ১

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে স্থানীয়রা একজনকে ধরে পুলিশে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 06:19 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

নোয়াখালী, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকালে স্থানীয়রা একজনকে ধরে পুলিশে দিয়েছে। বুধবার সকালে অম্বরনগর গ্রামে এ ঘটনায় আটক হয় 'বখাটে' ওমর ফারুক (২০)। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে শহিদ আমানত উল্লা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীটি (১২) বাড়ির পাশের মাঠে গেলে একই এলাকার ওমর ফারুক চোখে মলম লাগিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এসে ফারুককে ধরে স্থানীয় একটি স্কুলে আটকে রাখে। বিকালে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) শরীফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৮ ঘ.