২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দেয়ালচাপায় নিহত ১

রাজধানীর মোহাম্মদপুরে বুধবার সন্ধ্যায় দেয়ালচাপা পড়ে রিয়াজ (৩৪) নামে এক রিক্সাচালক মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 04:17 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোযেন্টিপোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরে বুধবার সন্ধ্যায় দেয়ালচাপা পড়ে রিয়াজ (৩৪) নামে এক রিক্সাচালক মারা গেছেন। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প সংলগ্ন মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজের দেয়াল ধসে এই ঘটনা ঘটে। মোহাম্মদপুর থানার ওসি মাহমুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেয়াল ঘেঁষে ঢাকা সিটি কর্পোরেশনের নালা নির্মাণের কাজ চলছে। সন্ধ্যায় রিয়াজসহ কয়েকজন দেয়ালের পাশে বসে ছিল। হঠাৎ করে দেয়ালটি তাদের ওপর ধসে পড়ে। এতে তিনজন আহত হয়। তাদের স্থানীয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রিয়াজকে মৃত ঘোষণা করেন। রিয়াজ অবাঙালি বলে জানান জেনেভা ক্যাম্পের বাসিন্দা মো. পারভেজ। পারভেজ জানান, নালার কাজের কারণে সেখানে কিছু গাছ কাটা পড়ে। গাছের খড়ি কুড়ানোর সময় এই দুর্ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২২১৬ ঘ.