২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তির মেয়াদ বাড়লো রবীন্দ্র গোপ ও রশীদ হায়দারের

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ এবং নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশীদ হায়দারের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 01:26 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ এবং নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশীদ হায়দারের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এ মেয়াদ বাড়ানো হয়। রবীন্দ্র গোপের মেয়াদ দুই বছর এবং রশীদ হায়দারের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। এই দুই সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওই পদে চুক্তিতে নিয়োজিত রয়েছেন। এছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শাহেদা সুলতানাকে 'একটি বাড়ি একটি খামার' প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোয়েদ আহমেদ খানকে নোয়াখালীর পরিবর্তে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে বদলি করা হয়েছে। এর আগে তাকে নোয়াখালী বদলি করা হয়েছিলো। জয়পুরহাটের এডিসি আবু বকর সিদ্দিককে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। টাঙ্গাইল ধনবাড়ির ইউএনও মোখতার আহমেদকে সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া নেত্রকোনার খালিয়াজুড়ির ইউএনওর বদলির আদেশটি বাতিল করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/আরএ/১৯২৩ ঘ.