নারায়ণগঞ্জ, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে সেপটিক ট্যাঙ্কে পাওয়া একটি কঙ্কাল ডিএনএ পরীক্ষার জন্য সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওইদিন সকালে আড়াইহাজার উপজেলার পাঁচরুখী সরকারি প্রাইমারি স্কুলের পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে কঙ্কালটি উদ্ধার করে পুলিশ।
কঙ্কালটি পাঁচরুখী পশ্চিমপাড়ার শফিকুর রহমানের ছেলে আব্দুল হামিদের বলে ধারণা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শফিকুর রহমানের ধারণা কঙ্কালটি তার ছেলে আব্দুল হামিদের (২০) হতে পারে। সেটি নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষার জন্য তিনি থানায় লিখিত আবেদন করেছেন।
আবেদনে তিনি বলেন, তার ছেলে আব্দুল হামিদ ঢাকায় থেকে কাজ করতো। প্রায়ই ঢাকা থেকে আড়াইহাজারের বাড়িতে আসা যাওয়া করতো। তার কোন শত্র" ছিল না। কেউ তাকে খুন করতে পারে তাও মনে করেন না।
আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম জানান, কঙ্কালটির পরিচয় সনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরো বলছেন, হামিদের বাবা বলেছেন তার কোনো শত্র" নেই, কেউ তাকে খুন করতে পারে বলে তারা মনে কারেন না।
তাই ধারণা করা হচ্ছে, স্কুলটির পাশের সড়ক দিয়ে যাতায়াতের সময় পা পিছলে হয়তো তিনি সেপটিক ট্যাঙ্কের ভেতর পড়ে গিয়ে থাকতে পারেন।
ছয়মাস আগে হামিদ নিখোঁজ হয়েছিলেন বলে তার পরিবার জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০১২ ঘ.
bdnews24