ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আপত্তির কারণে তুরাগ নদীর সীমানা নির্ধারণ ও খুঁটি স্থাপন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌমন্ত্রী।
একইসঙ্গে সীমানা নির্ধারণ ও খুঁটি স্থাপন বিষয়ে আদালতের রায় ও নির্দেশনা ব্যাখ্যার জন্য ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমানকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে।
মঙ্গলবার সাংবাদিকদের একথা জানান নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান।
ঢাকা ও পার্শ্ববর্তী চারটি নদীর সীমানা নির্ধারণ ও খুঁটি স্থাপন কাজের অগ্রগতি পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন শাহজাহান। তিনি নদ-নদী রক্ষা টাস্কফোর্সের প্রধান।
দেশের নদ-নদী রক্ষায় ২০০৯ সালের ২৪ আগস্ট একটি জাতীয় টাস্কফোর্স গঠন করে সরকার। এই টাস্কফোর্স নদীর রক্ষায় বিভিন্ন সুপারিশ করে। সুপারিশ বাস্তবায়ন নিয়ে সমস্যা দেখা দেওয়ায় গত বছরের ২৫ জুন হাইকোর্ট নদী রক্ষায় বেশকিছু নির্দেশনা দেয়।
গত ১২ এপ্রিল টঙ্গীতে কামারপাড়া সেতুর কাছে তুরাগ নদীর সীমানাখুঁটি বসানোর কাজ শুরু হয়। এরপর কয়েকটি পরিবেশবাদী সংগঠন অভিযোগ করে, সরকার শুকনো মৌসুমে তুরাগ নদীর স্ব-প্রবাহের পানির পাশে ঢাল ও তীরকে বাদ দিয়ে খুঁটি বসিয়ে সীমানা নির্ধারণ করছে। এই সীমানা নির্ধারণ কাজটি হাইকোর্টের নির্দেশের বরখেলাপ।
বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীতে দখল ঠেকাতে নদী টাস্কফোর্সের পরামর্শে গত ১২ এপ্রিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সীমানাখুঁটি স্থাপনের কাজ শুরু করে।
'নদীর আসল অস্তিত্ব পাওয়া যাচ্ছে না'
শাহজাহান খান জানান, সিএস ও আরএস জরিপ ও খতিয়ান অনুযায়ী এসব নদীর আসল অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে সীমানা নির্ধারণ ও খুঁটি স্থাপন করা নিয়ে কিছু আপত্তি এসেছে।
"যেখানে আপত্তি আছে সেখানে কাজ স্থগিত থাকবে। যেখানে সব ঠিক আছে, সেখানে কাজ চলবে। কারণ কাজ একেবারে বন্ধ করে দিলে, তা আবারো শুরু করা কঠিন।"
সীমানা নির্ধারণ নিয়ে আইনি জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, "নদীর ভূমি সংক্রান্ত আইনি বিষয়টি ভূমি মন্ত্রণালয় ভালো বলতে পারে। এ নিয়ে প্রশ্ন ওঠায় তুরাগ নদীর তীরে খুঁটি বসানো স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
"আইনি বিষয়গুলো খতিয়ে দেখে আদালতের মতামত নিয়ে এ কাজ আবারো শুরু করা হবে। তবে অন্য কাজ আগের মতোই চলবে।"
ভূমিমন্ত্র মো.ী রেজাউল করিম হীরা, প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, সংসদ সদস্য আসলামুল হক ও সানজিদা খাতুন, নৌ-সচিব আব্দুল মান্নান হাওলদার, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান আব্দুল মালেক মিয়া ও বেলার নির্বাহী পরিচালক রিজওয়ানা হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।
সরকার দেশের সবকটি নদী দখলমুক্ত করে সীমানাখুঁটি স্থাপন, হাঁটাপথ নির্মাণ ও বনায়নের জন্য ৯৯ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। একনেকে স
bdnews24