ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে মেরুল বাড্ডায় নিজ বাসায় মো. ইসমাইল হোসেন (৪৮) নামে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন বলে পুলিশ জানায়।
ইসমাইলের স্বজনরা পুলিশকে বলেছে, ভোর ৪টার দিকে বাসার দরজা খুলে কয়েকজন যুবককে দেখে পরিচয় জানতে চাইলেই তারা গুলি করে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ ইসমাইলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢামেক ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইসমাইলের পেটে গুলি লেগেছে।
ইসমাইলের বিস্তারিত পরিচয় জানা যায়নি। বাসা থেকে ওই যুবকরা কিছু নিয়েছে কিনা তাও জানা যায়নি বলে মোজাম্মেল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১০৩০ ঘ.
bdnews24