চট্টগ্রাম, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে নগরীর আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহ দেখিয়েছে কানাডীয় একটি কোম্পানি।
সিসিসি'র ১০ম সাধারণ সভায় যৌথ উদ্যোগে এই বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের বিষয়টি অনুমোদিত হয়।
নগরীর হালিশহরে ২০ একর জমিতে এই প্ল্যান্ট স্থাপন করা হবে।
সিসিসি'র জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর ৪১ টি ওয়ার্ডের আবর্জনা সংগ্রহ করে তা থেকে বিদ্যুৎ উৎপাদন করবে কানাডীয় কোম্পানি 'টেকনোলজি নট থিওরি'।
সরকারের কাছ থেকে অনুমোদন পেলে আগামী মাসে কানাডীয় কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের পর এই প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু হবে বলে তিনি জানান।
এই প্ল্যান্ট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
উৎপাদিত বিদ্যুৎ বিক্রির ৫ শতাংশ অর্থ কানাডীয় কোম্পানি সিটি করপোরেশনকে দেবে বলে সিসিসি'র জনসংযোগ কর্মকর্তা জানান।
স
bdnews24