২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, কন্টেইনার আটক

মিথ্যা ঘোষণায় আনা পণ্যভর্তি দুটি কন্টেইনার আটক করেছে চট্টগ্রাম কাস্টমস এর গোয়েন্দা কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2011, 02:47 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

চট্টগ্রাম, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিথ্যা ঘোষণায় আনা পণ্যভর্তি দুটি কন্টেইনার আটক করেছে চট্টগ্রাম কাস্টমস এর গোয়েন্দা কর্মকর্তারা। সোমবার দুপুরে চট্টগ্রাম বন্দরের ১ নম্বর ইয়ার্ডে কন্টেইনার দুটি খুলে কর্মকর্তারা দেখতে পান, পাওয়ার টিলারের যন্ত্রাংশ আমদানির কথা বলে মোটর সাইকেল ও থ্রি হুইলার্সের যন্ত্রাংশ আমদানি করা হয়েছে। এর মধ্য দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের প্রধান গোয়েন্দা কর্মকর্তা ওমর ফারুক। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চীন থেকে ঢাকার নবাবপুরের 'টপ পার্ট হাউজ' নামের একটি প্রতিষ্ঠান পাওয়ার টিলার আমদানির ঘোষণা দিয়ে গত মার্চে এ দুটি কন্টেইনার আনে। কন্টেইনার দুটিতে ৩০ শতাংশ যন্ত্রপাতি পাওয়ার টিলারের। আর বাকিগুলো মোটর সাইকেল ও থ্রি হুইলার্সের। কী কী যন্ত্রাংশ আনা হয়েছে তা নিরূপণ চলছে উল্লেখ করে কাস্টমস কর্মকর্তা ফারুক জানান, মিধ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি করে আমদানিকারক প্রতিষ্ঠান ২৫ থেকে ৩০ লাখ টাকা শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল। আমদানিকারক প্রতিষ্ঠানের স্থানীয় সিএন্ডএফ এজেন্ট নগরীর আগ্রাবাদ এলাকার মার্শাল এন্টারপ্রাইজ। সাধারণত পাওয়ার টিলারের যন্ত্রাংশে সরকারি শুল্ক ৫ শতাংশ হলেও মোটর সাইকেল ও থ্রি হুইলার্সের যন্ত্রাংশের ক্ষেত্রে তা পাঁচগুণ বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০১৭ ঘ.