২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংগ্রাম সম্পাদকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক, প্রকাশক আবুল আসাদকে অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির মামলায় আদালতে তলব করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2011, 10:49 AM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক সংগ্রাম পত্রিকার সম্পাদক, প্রকাশক আবুল আসাদকে অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির মামলায় আদালতে তলব করা হয়েছে। সোমবার এ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক এ বি সিদ্দিকের দায়ের করা মামলায় এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম এ জি এম আল মাসুদ। মামলার আরজিতে বলা হয়, বাদির বকেয়া বেতন- ভাতা বাবদ ৭ লাখ ৪৮ হাজার ৯৯৬ টাকা না দিয়ে অভিযুক্ত ব্যক্তি তাকে প্রাণনাশ করার হুমকি দিচ্ছেন। বাদির একমাত্র মেয়ের চিকিৎসার জন্য পাওনা টাকা চাইতে গেলে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে বলা হয়, "কোন টাকা দেয়া হবে না। মামলা করে টাকা নেন।" আগামি ১ জুন আবুল আসাদকে আদালতে হাজির হওয়ার জন্য দিন রাখা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বাদির আইনজীবী এস এম দৌলত-ই-খুদা। মামলার আরজিতে আরো উল্লেখ করা হয়, হুমকির বিষয়ে বাদি গত ৫ এপ্রিল রমনা থানায় আবুল আসাদের বিরুদ্ধে একটি সাধারন ডায়েরি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেএমএস/১৬৫০ ঘ.