২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র অনুমোদন

চট্টগ্রামে একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণসহ দুটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 01:58 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণসহ দুটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। রোববার সচিবালয়ে কমিটির বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয় বলে সভাশেষে সাংবাদিকদের জানান মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্মসচিব নুরুল করিম। তিনি বলেন, চট্টগ্রামে ৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার একটি আইপিপি (ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রোডাকশন) বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে কমিটি। কেন্দ্রটি নির্মাণ করবে বরকতউল্লা ইলেকট্রো ডায়নামিক্স। ফার্নেস অয়েলভিত্তিক এ কেন্দ্রটির চুক্তি সাক্ষরের ১৫ মাসের মধ্যে উৎপাদন শুরু করতে হবে। সরকার প্রতিষ্ঠানটির কাছ ১৫ বছরের জন্য বিদ্যুৎ কিনবে। প্রতি ইউনিটের দাম পড়বে ছয় দশমিক ৯১৬৭ টাকা। নুরল করিম জানান, শিল্প মন্ত্রণালয়ের ২৫ হাজার মেট্রিক টন চিনি আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। রোজা সামনে রেখে আগামী জুলাইয়ের মধ্যে এ চিনি আমদানি করা হবে। এতে খরচ পড়বে ১৫৭ কোটি ১৬ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২০০০ ঘ.