২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দপুরে বাস খাদে, নিহত ৪

নীলফামারীর সৈয়দপুর ওয়াপদা মোড়ে বিআরটিসির একটি বাস খাদে পড়ে ৪ যাত্রী নিহত ও ৩০জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 12:20 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

নীলফামারী, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর সৈয়দপুর ওয়াপদা মোড়ে বিআরটিসির একটি বাস খাদে পড়ে ৪ যাত্রী নিহত ও ৩০জন আহত হয়েছে। সৈয়দপুর থানার ওসি জামাল উদ্দীন সাংবাদিকদের জানান, রোববার দুপুর ২টার দিকে রংপুর থেকে বাসটি ঠাকুরগাঁও যওয়ার পথে ওয়াপদা মোড়ে এর সামনের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের ডান পাশে খাদে পড়ে যায়। এতে ৪ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। এদের ২ জন মহিলা। তারা হলেন, ঠাকুরগাঁওয়ের মামুদ (৬০), আমেনা বেগম (৩৮), রূপালী বেগম রূপা (২২) ও দিনাজপুরের বীরগঞ্জের নোমান (২৭)। আহতদের সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সৈয়দপুর সেনানিবাসের সেনা সদস্যরা বাসটি উদ্ধারে কাজ শুরু করেছেন। বাসচালক পালিয়ে গেছে। এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮১৯ ঘ.