২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

পঞ্চগড়ে মোটর মালিক সমিতি ও শ্রমিক সংগঠনগুলোর ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 10:08 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

পঞ্চগড়, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ে মোটর মালিক সমিতি ও শ্রমিক সংগঠনগুলোর ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। শনিবার সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যুকে কেন্দ্র করে বাস পোড়ানোর প্রতিবাদে এ ধর্মঘট আহ্বান করা হয়েছিল। রোববার সন্ধ্যায় ধর্মঘট প্রত্যাহারের পর যান চলাচল স্বভাবিক হয়েছে। এর আগে সকাল থেকে ধর্মঘটের কারণে জেলার সব রুটে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। রিকশা ও মোটরসাইকেল ছাড়া কোনো যানবাহন চলেনি। সন্ধ্যায় প্রশাসন ও বাস মালিক শ্রমিক পক্ষের বৈঠকের পর এ সিদ্ধান্ত হয় বলে জেলা প্রশাসক বনমালী ভৌমিক জানান। জেলা প্রশাসকের সভাপতিত্বে ওই বৈঠকে মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে আগামী ১০ দিনের মধ্যে দোষীদের গ্রেপ্তারের এবং পুড়িয়ে দেওয়া বাসের মালিককে আর্থিক ক্ষতিপূরণের প্রতিশ্র"তি দেওয়া হয়। এরপর মোটর মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। এ ব্যাপারে বৈঠকে পুলিশ সুপার শাহারিয়ার রহমানের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক বনমালী ভৌমিক বলেন, আলোচনার ভিত্তিতে সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ওমর বলেন, সন্তোষজনক আলোচনায় ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে প্রতিশ্র"তি পূরণ না হলে নতুন করে আন্দোলনের ডাক দেওয়া হবে। শনিবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার মাগুড়মারি চৌরাস্তায় মিনিবাসের চাপায় তরিকুল ইসলাম নামে এক পাথর ব্যবসায়ী নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন ঘাতক মিনিবাসটি পুড়িয়ে দেয়। তরিকুলের বাড়ি ওই উপজেলার দেবনগর ইউনিয়নের নাওয়াপাড়া গ্রামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/কেএমএস/২০৪৮ ঘ.