সিরাজগঞ্জ, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীতে বাউলদের উপর নির্যাতনের প্রতিবাদ এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন করেছে সংস্কৃতি কর্মীরা।
রোববার শহরের প্রেসক্লাব মোড়ে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত সিরাজগঞ্জ নাট্য নিকেতনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সংহতি প্রকাশ করেন গ্র"প থিয়েটারের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদ উদ্দিন পবলু, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাংবাদিক হীরক গুণ, জেলা বাসদের সমন্বয়ক নব কুমার কর্মকার, আবুবক্কার ভূঁইয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, জুয়েলারি মালিক সমিতির সাধারণ সম্পাদক সন্তোষ কুমার কানু, নাট্য নিকেতনের সভাপতি দিলীপ গৌড়, সাধারণ সম্পাদক হোসেন আলী ছোট্ট ও বাউল হারুনার রশিদ হারুন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৫৪৭ ঘ.
bdnews24