২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এমপির সচিব হত্যার পর ৫ পুলিশ প্রত্যাহার

সংসদ সদস্যের সচিব হত্যাকাণ্ডের পর গফরগাঁও উপজেলার পাগলা পুলিশ তদন্ত কেন্দ্রের পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 09:24 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ময়মনসিংহ, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ সদস্যের সচিব হত্যাকাণ্ডের পর গফরগাঁও উপজেলার পাগলা পুলিশ তদন্ত কেন্দ্রের পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে খুন হন সারোয়ার হোসেন মোফাজ্জেল। তিনি ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন আহমেদের সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) ছিলেন। এরপর রোববার পাগলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশরাফ উদ্দিন খান, হারুনুর রশিদ, জামাল হোসেন, মাহমুদুল হাসান ও আবুল কাসেমকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। প্রশাসনিক কারণে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে আনা হয়েছে বলে ময়মনসিংহের পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুক জানালেও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পুলিশ কর্মকর্তা বলেছেন, ওই হত্যাকাণ্ডের কারণেই এ পদক্ষেপ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১৫২০ ঘ.