চাঁদপুর, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।
রোববার ভোর রাত ৩টা থেকে বেলা ১১টা থেকে পর্যন্ত মেঘনা নদীর বহরিয়া, হরিনা, হাইমচর, কাটাখালী, নীলকমল, রাজরাজেশ্বরসহ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয় বলে জানিয়েছে উপকূল রক্ষীবাহিনী (কোস্টগার্ড)।
কোস্টগার্ডের চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মো. সাইফুর রহমান জানান, কারেন্ট জালগুলো জেলা মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আনুমানিক মূল্য ৬৮ লাখ ৪০ হাজার টাকা।
ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় চাঁদপুরে মেঘনা নদীতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/আরএ/১৪০৪ ঘ.
bdnews24