২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে তেলের পাম্পে ডাকাতি

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় একটি তেলের পাম্প থেকে একদল ডাকাত নগদ ৫ লাখ টাকা লুটে নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 06:55 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

চাঁদপুর, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় একটি তেলের পাম্প থেকে একদল ডাকাত নগদ ৫ লাখ টাকা লুটে নিয়েছে। রোববার ভোর রাতে উপজেলার বেইলি সেতু এলাকার আয়শা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ সাংবাদিকদের জানান, ভোর রাত ৩টার দিকে একটি মাইক্রোবাসে একদল যুবক ফিলিং স্টেশনে আসে। এ সময় স্টেশনে নৈশ প্রহরী কালাম পাটওয়ারী ও তেল সরবরাহকারী মনু মিয়া দায়িত্ব পালন করছিলেন। তিনি বলেন, "যুবকরা পাম্প থেকে ২০ লিটার অকটেন নিয়ে পাম্পের দুই কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তাদের দুইজনকে বেঁধে ক্যাশ থেকে নগদ ৫ লাখ টাকা লুটে নেয়।" এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মনু মিয়াকে আটক করা হয়েছে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১২৩২ ঘ.