কিশোরগঞ্জ, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসী হামলায় কটিয়াদী উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলন নিহত হওয়ার ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে।
জেলা প্রশাসক ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেওয়ায় স্থানীয় জনতা কিশোরগঞ্জ-ভৈরব সড়কে অবরোধ প্রত্যাহার করে নেয়। বিকাল ৩টার পর থেকে এ সড়কে গাড়ি চলাচল শুরু হয়েছে।
ঢাকায় চিকিৎসাধীন মিলন রোববার সকাল ৮টার দিকে মারা যান। শনিবার সন্ধ্যায় তাকে কুপিয়ে জখম করা হয়।
তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছার পর স্থানীয় জনতা বিক্ষোভে ফেটে পড়ে। সকাল ১০টার দিকে বানিয়াগ্রাম এলাকায় তারা রাস্তা অবরোধ করে। এর ফলে ওই সড়কে শ খানেক গাড়ি আটকা পড়ে।
পুলিশ সুপার মীর রেজাউল আলম ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, "পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।"
কটিয়াদী থানার ওসি ফরিদ আহমেদ জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে। এরা হলেন
bdnews24