২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি'র নির্বাহী কমিটির সভা শেষ

বিএনপি'র নির্বাহী কমিটির সভা শেষ শনিবার রাত পৌনে ১০টায় শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2011, 05:38 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র নির্বাহী কমিটির সভা শেষ শনিবার রাত পৌনে ১০টায় শেষ হয়েছে। দলের দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী সাংবাদিকদের জানান, এই সভায় বিষয়ে রোববার দুপুর ১২টায় নয়া পল্টনে সংবাদ ব্রিফিংয়ে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রিফিং করবেন। শনিবার সকাল সাড়ে ১০টায় মহানগর নাট্যমঞ্চের কাজী বশির মিলনায়তনে দলের নির্বাহী কমিটির সভা শুরু হয়। সভাপতিত্ব করেন খালেদা জিয়া। উদ্বোধনী অনুষ্ঠানের পর দুপুর পৌনে ১২টায় রুদ্ধদ্বার সভা শুরু হয়। টানা সাড়ে ৮ ঘণ্টার রুদ্ধদ্বার সভায় ৬০ জন সদস্য বক্তব্য রাখেন। বক্তারা সংগঠন শক্তিশালী করা, কোন্দল নিরসন করে কমিটি গঠন, ত্যাগী নেতাদের কমিটিতে স্থান দেওয়া, আন্দোলনকে বেগবান করতে সমাবেশ-সমাবেশসহ ধারাবাহিক কর্মসূচি দেওয়া, নিষ্ক্রিয় নেতাদের কমিটি থেকে বাদ দেওয়া, দলে বিশৃঙ্খলা করে এমন নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, কেন্দ্রীয় নেতাদের জেলা ও উপজেলায় সাংগঠনিক সফর করা প্রস্তাব ও দাবি জানিয়ে খোলামেলা বক্তব্য রাখেন। ২০০৯ সালের ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম কাউন্সিল অধিবেশনের পর ৩৮৬ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি গঠিত হয়। ২০১০ সালের ৩১ জুলাই নতুন নির্বাহী কমিটির প্রথম সভা হয়। এটি ছিলো দ্বিতীয় সভা। এ সভায় দলের স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, এমকে আনোয়ার, জমির উদ্দিন সরকার, আসম হান্নান শাহ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া উপস্থিত ছিলেন। এ ছাড়া সহসভাপতি, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল ও ৭৪ জেলা কমিটির সভাপতিরা ছিলেন। নির্বাহী কমিটির উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির ওয়েবসাইট উদ্বোধন করেন খালেদা জিয়া। ওয়েব সাইটের ঠিকানা িি.িনধহমষধফবংযহধঃরড়হধষরংঃঢ়ধৎঃু-নহঢ়.ড়ৎম. অনুষ্ঠান পরিচালনা করেন দলের প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২৩০৮ ঘ.