২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'আমিনী সরকারকে বেকায়দায় ফেলতে চেয়েছিলেন'

ফজলুল হক আমিনী নিজে ছেলেকে লুকিয়ে রেখে সরকারকে বেকায়দায় ফেলতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2011, 03:08 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

টাঙ্গাইল, এপ্রিল ২৩ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফজলুল হক আমিনী নিজে ছেলেকে লুকিয়ে রেখে সরকারকে বেকায়দায় ফেলতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন। শনিবার টাঙ্গাইলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সরকার যুদ্ধাপরাধীদের বিচার কাজে হাত দেওয়ায় বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে মন্তব্য করে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, "কারণ তাদের দলেই যুদ্ধাপরাধী রয়েছে। তবে যত বাধাই আসুক যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই হবে।" সখীপুর আবাসিক মহিলা কলেজের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সাহারা খাতুন বক্তব্য রাখছিলেন। টাঙ্গাইলে পুলিশ হেফাজতে রুবেল নামে এক ব্যবসায়ীর মৃত্যুর ব্যাপারে তিনি সাংবাদিকদের বলেন, বর্তমান সরকারের আমলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে এ ধরনের যে কয়টি ঘটনা ঘটেছে সবগুলোর তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হয়েছে। কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহান ও মতিউর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুব আলম, ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামিল হাসান, সখীপুর উপজেলা চেয়ারম্যান শওকত সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মজিবর রহমান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১০০ ঘ.