সিরাজগঞ্জ, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক ব্যক্তি খুন হয়েছেন। শনিবার সকালে একটি ধানক্ষেতে তার হাত-পা বাঁধা লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি।
উল্লাপাড়া থানার ওসি তাজুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাকুয়া বিশ্বরোডের পাশের একটি ধানক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
তিনি বলেন, নিহতের হাত-পা বাঁধা এবং মুখের ভেতর কাপড় গুঁজে রাখা ছিলো। শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২৫ ঘ.
bdnews24