২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে সংঘর্ষে আহত ২০

মাদারীপুরের রাজৈরে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2011, 12:01 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

মাদারীপুর, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈরে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে পাইকপাড়া ইউনিয়নের ফুলতলা বাজারে এ ঘটনা ঘটে। পাইকপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাজাহান মোল্লা বলেন, ফুলতলা বাজার সংলগ্ন একটি জমি নিয়ে অনেকদিন ধরে মশিউর রহমান মুন্না খলিফা ও রকিব হোসেন মুন্সীর মধ্যে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে সংর্ঘষ হয়। এতে তিনিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানান শাজাহান। প্রত্যক্ষদর্শী মো. শুকুর আলী বলেন, রাত ৮ টা থেকে ১১ টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। রাজৈর থানার ওসি মো.মশিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংর্ঘষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এএল/১৭৪৫ ঘ.