২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ

নোয়াখালী পৌর এলাকায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2011, 08:08 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

নোয়াখালী, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালী পৌর এলাকায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তার শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত তাহমিনা আক্তার মিনা (২০) সদর উপজেলার পূর্ব চর উরিয়ার গ্রামের আলী আকাব্বরের মেয়ে। তাহমিনার ভাই ইমাম উদ্দিন সোহাগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দু'বছর আগে পশ্চিম শাহপুরের জামাল উদ্দিন নিজামের সঙ্গে তাহমিনার বিয়ে হয়। বিয়েতে নিজামকে আড়াই ভরি স্বর্ণ ও নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়। বিয়ের কিছুদিন পর বিদেশ যাওয়ার কথা বলে নিজাম আরো ৫০ হাজার টাকা নেয়। গত কিছুদিন থেকে আরো ২০ হাজার টাকার জন্য তাহমিনাকে চাপ দিতে থাকে। টাকা না পেয়ে বৃহস্পতিবার রাতে মিনাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে অভিযোগ করেন ইমাম। সুধারাম থানার পরিদর্শক (এসআই) জয়দেব কুমার চৌধুরী জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, এ ঘটনায় একটি মামলা করেছে মিনার পরিবার। তার শ্বশুর আবদুল মালেককে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/জেকে/১৪০৫ ঘ.