২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সংবিধান সংশোধন কমিটির চিঠি লোক দেখানো'

বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, খালেদা জিয়াকে পাঠানো সংবিধান সংশোধন কমিটির চিঠি 'লোক দেখানো'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2011, 07:17 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির চিঠি 'লোক দেখানো' বলে উল্লেখ করেছেন বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। শুক্রবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক বলেন, "গত নয় মাস ধরে সরকার সংবিধান সংশোধনে কাজ করছে। এতোদিন পর তারা বিরোধী দলীয় নেতার মতামত জানতে চিঠি দিয়েছে। এটা আইওয়াশ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।" সংবিধান সংশোধন নিয়ে আলোচনার আমন্ত্রণ জানিয়ে বুধবার এ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির পক্ষ থেকে বিরোধী দলীয় নেতার কাছে চিঠি পাঠানো হয়। এতে রোববার সকাল ১১টায় বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে আলোচনার সময় দেওয়া হয়েছে। কমিটির চিঠি নিয়ে খালেদা জিয়া বৃহস্পতিবার রাতে গুলশানের কার্যালয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন। দেড় ঘণ্টা বৈঠকের পর তা মুলতবি করা হয়। বিরোধী দলীয় প্রধান হুইপ বলেন, "সংখ্যাগরিষ্ঠতার জোরে '৭২ সালের সংবিধানে ফিরে যাওয়া হলে তা মেনে নেওয়া হবে না।" একই সঙ্গে সংবিধান সংশোধনের বিষয়ে গণভোট আয়োজনেরওর দাবি করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সামনে পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে এ মানবন্ধনের আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) যুব শাখা- যুব জাগপা। পাবর্ত্য চট্টগ্রামে সা