২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল বিমানবন্দরে ৩০টি মূর্তিসহ গ্রেপ্তার ২

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংককগামী ৩০টি মূর্তিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 03:26 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংককগামী ৩০টি মূর্তিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- যাত্রী মোহাম্মদ ইসলাম (৪৫) ও আব্দুল জলিল (৫৫)। শুল্ক বিভাগের সহকারী কমিশনার শাহজাহান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুল্ক গোয়েন্দা বিভাগের তথ্যের ভিত্তিতে বেলা ১টার দিকে ওই যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়। তারা মূর্তি বহনের কথা অস্বীকার করেন। পরে উড়োজাহাজ থেকে তাদের লাগেজ নামিয়ে এনে তার ভেতরে বিশেষভাবে পলিথিনে মোড়ানো ৩০টি মূর্তি পাওয়া যায়। শাহজাহান কবির জানান, বিশেষজ্ঞদের মাধ্যমে মূর্তিগুলো পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পাঁচটি গনেশ মূর্তি কষ্টিপাথরের তৈরি। তরবারি হাতে আরেকটি যোদ্ধা মূর্তি রয়েছে যেটি তৈরি হয়েছে মিশ্র ধাতুতে। বাকি মূর্তিগুলো মাটির এবং মেটালের তৈরি। বিশেষ ধরণের পলিথিন দিয়ে তৈরি মোড়ানোর কারণে এসব লাগেজ স্ক্যান করা হলেও ধরা পড়েনি বলে জানান শাহজাহান কবির। গ্রেপ্তাররা শুল্ক কর্মকর্তাদের বলেছেন, এসব মূর্তি জোগাড় করতে তাদের প্রায় এক বছর লেগেছে। শুল্ক কর্মকর্তা কবির জানান, তাদের বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২১১২৩ ঘ.