২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কদমতলীতে ৩ খুনের ঘটনায় গ্রেপ্তার ২

রাজধানীর কদমতলীতে তিন খুনের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 02:48 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলীতে তিন খুনের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এরা হলেন- মো. হাবিবুর মাঝি (৬০) ও জাহাঙ্গীর (৪০)। গত ১৭ এপ্রিল রাত ১০টায় হাবিবুর মাঝিকে বরিশালের মেহেন্দীগঞ্জ থেকে আর ২০ এপ্রিল দুপুর ২টায় জাহাঙ্গীরকে সবুজবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা মহনগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। গত ৭ মার্চ কদমতলীর মোহাম্মদবাগের এক ডোবা থেকে হাত-পা বাঁধা জবাই করা তিন যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। যাদের লাশ উদ্ধার করা হয় তারা হলেন- জনি, বাবু ও হাসান। এদের বয়স ১৭ থেকে ১৮ বছর। এদের মধ্যে জনি ও বাবু সহোদর বলে জানান স্বজনরা। হাসান মাদ্রাসার ছাত্র ছিলেন। গ্রেপ্তার জাহাঙ্গীরের উদ্ধৃতি দিয়ে পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, জনি ও বাবু এলাকার বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এবং মেয়েদের উত্ত্যক্ত করতেন। তাই এলাকার স্থানীয়রা মিলে তাদের হত্যার সিদ্ধান্ত দেয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/২০৪৭ ঘ.