ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় ট্রেনে কাটা পড়ে এক শিশু আহত হয়েছে।
আহত আশিফ (৬) বাংলাদেশ আইডিয়েল স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র বলে জানান তার দাদা মো. শাহজাহান। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে খিলগাঁও ওভার ব্রিজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
আশিফের মা হামিদা বেগম জানান, আশিফ তাদের একমাত্র সন্তান। তার বাবা মোহাম্মদ সুমন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে।
মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি আশিফের হাত ধরে হেঁটে খিলগাঁও বাগিচা এলাকার বাসায় ফিরছিলেন।
ট্রেন লাইনের কাছে আসা মাত্র আশিফ তার হাত ফসকে দৌঁড় দিলে ট্রেনে তার পা কাটা পড়ে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আশিফের এক পা কেটে গেছে ও আরেক পা জখম হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/পিডি/২০৪৩ ঘ.
bdnews24