২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী নীতি বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

নারী উন্নয়ন নীতি বাস্তবায়নের দাবিতে নগরীতে বৃহস্পতিবার মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম জেলা শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 01:38 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

চট্টগ্রাম, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী উন্নয়ন নীতি বাস্তবায়নের দাবিতে নগরীতে বৃহস্পতিবার মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম জেলা শাখা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গনে এ কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, নারী উন্নয়ন নীতি বাস্তবায়নে নারী সমাজের পাশাপাশি দেশের সচেতন জনগণকে এগিয়ে আসতে হবে। সংরক্ষিত নারী আসনের সাংসদ চেমন আরা তৈয়ব বলেন, দেশের মানুষ এখন সচেতন। সচেতন মানুষ দেশে 'আমিনীর ইসলাম' কায়েম করতে দেবে না। মানবন্ধনে সংহতি প্রকাশ করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আবু সুফিয়ান, পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সভাপতি একিউএম সিরাজুল ইসলাম, স্বাচিপ নেতা ডা. আ ম ম মিনহাজুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর আজ্ঞুমান আরা বেগম, নগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপতী সেনগুপ্ত প্রমুখ। সমাবেশে অংশ নেয় 'আমরা করবো জয়', 'সৃষ্টি ট্রাস্ট', 'অগ্রযাত্রা', 'নির্মল ফাউন্ডেশন' ও 'সংশপ্তক'সহ কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এইচএ/১৯২২ ঘ.