২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ প্রতিষ্ঠানকে র‌্যাবের ভ্রাম্যমাণের আদালতের জরিমানা

একটি ভ্রাম্যমাণ আদালত বুধবার রাজধানীর তুরাগ ও বিমানবন্দর এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহকারী প্রতিষ্ঠানসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 03:33 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি ভ্রাম্যমাণ আদালত বুধবার রাজধানীর তুরাগ ও বিমানবন্দর এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহকারী প্রতিষ্ঠানসহ পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে র‌্যাব। প্রতিষ্ঠানগুলো হলো- তুরাগ এলাকার মালিহা পিউর ড্রিংকিং ওয়াটার, দি লাইফ লাইন পিউর ড্রিংকিং ওয়াটার এবং পানি পিউর ড্রিংকিং ওয়াটার নামের তিনটি প্রতিষ্টানে এবং বিমানবন্দর এলাকায় মনোলোভা কাবার এন্ড রেষ্টুরেন্ট ও মনোলোভা কনফেকশনারী এন্ড ভ্যারাইটিজ স্টোর। র‌্যাবের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) অনুমোদনবিহীন অবৈধ মোড়ক ব্যবহার করে জার ও পেট বোতলে পানি বাজারজাতকরণের এবং খোলা, নোংরা ও অস