২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষ, আহত ১০

শরীয়তপুর শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 12:48 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

শরীয়তপুর, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুর শহরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। বুধবার সকালে শহরের হাসপাতাল রোডে এই সংঘর্ষ ঘটে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পালং থানা পুলিশ জানায়, স্থানীয় শ্রমিক লীগ নেতা বাচ্চু বেপারীর ভাই চুন্নু বেপারীকে বুধবার সকালে সদর উপজেলার ডোমসার ইউনিয়নের সুজন দোয়াল গ্রামে একদল সন্ত্রাসী কুপিয়ে জখম করে। তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বাচ্চু বেপারীর সমর্থকরা শরীয়তপুর সদরের উত্তর বাজার থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে এবং মিছিলটি শহর প্রদক্ষিণ করে। মিছিলটি শরীয়তপুর সদর হাসপাতাল রোডে এলে জেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর হাওলাদারের সমর্থকরা মিছিলকারীদের ধাওয়া দেয়। একপর্যায়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। দোকানপাট ও ঢাকা-শরীয়তপুর যানবাহন চলাচল প্রায় ৩ঘণ্টা বন্ধ থাকে। পরে পুলিশ এসে ব্যাপক তৎপরতা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে রয়েছে সাওন নাগাচ্ছি, জামাল, মাহাবুব, বিল্লাল শেখ ও সোবাহান সরদার। আহতদেরকে শরীয়তপুর সদর হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পরে এদের মধ্যে সাওনসহ ২জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রমীক লীগ নেতা বাচ্চু বেপারী বলেন, পূর্ব শত্র"তার জের ধরে রাজু মাঝি, সুমন মাঝিরা আমার ছোট ভাই চুন্নু বেপারীকে কুপিয়ে মারাত্মক জখম করে ১ লাখ টাকা নিয়ে যায়। এর প্রতিবাদে উত্তর বাজার থেকে মিছিল নিয়ে হাসপাতালের দিকে গেলে সন্ত্রাসীরা আবার হামলা করে। জেলা ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসেন হাওলাদার বলেন, বাচ্চু বেপারীর ভাই চুন্নু বেপারী সুজন দোয়াল গ্রামে মারামারি করতে গেলে আহত হয়। তার জের ধরেই বাচ্চু বেপারীর লোকজন আমাদের ক্লিনিকে হামলা চালায়। পালং থানার ওসি রবিউল আলম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সহকারী পুলিশ সুপার তালেবুর রহমান বলেন, "পূর্বের ঘটনার জের ধরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটেছে। জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রব মুন্সী বলেন, ছাত্রলীগের দুই গ্র"পে মারামারি হয়েছে, আমিও শুনেছি। বাচ্চু বেপারী গ্র"প ও ছাত্রলীগের সভাপতি আলমগীর হাওলাদার গ্র"পের মধ্যে সংঘর্ষ হয়েছে শুনেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮২৫ ঘ.