২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ইউনিপেটুইউ গ্রাহকদের বিক্ষোভ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ইউনিপেটুইউ'র গ্রাহকরা বিনিয়োগের টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 05:49 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

গাইবান্ধা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ইউনিপেটুইউ'র গ্রাহকরা বিনিয়োগের টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ করেছে। মঙ্গলবার বিকালে বুপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে তারা ব্র্যাক মোড়ে প্রতিবাদ সভা করে। সভায় তারা স্থানীয় এজেন্ট নুরুল ইসলাম শাওন ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানায়। ইউনিপেটুইউ অবৈধভাবে ব্যবসা করছে বলে গত জানুয়ারি মাসে সরকারি কর্মকর্তারা অভিযোগ তোলেন। পরে বাংলাদেশ ব্যাংক থেকে এ ব্যাপারে একটি নোটিফিকেশন জারি করা হয়। এরপরই প্রতিষ্ঠানে গ্রাহকদের বিনিয়োগ করা অর্থ হুমকির মুখে পড়ে। তারা এখন কোনো লভ্যাংশ বা মূল অর্থ ফেরত পাচ্ছে না। এ নিয়ে বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা সভা-সমাবেশ-মানববন্ধন করছে। গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউনিপেটুইউ গ্রাহক নজরুল ইসলাম, আরাফাত হোসেন, আনোয়ার হোসেন, রেজাউল আলম, মিলি বেগম, মিজানুর রহমান প্রমুখ। তারা বলেন, ইউনিপেটুইউ'র এজেন্ট শাওন ও তার সহযোগিরা প্রতারণার ফাঁদে ফেলে প্রায় ৪৬ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়। সভাশেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এজেন্ট শাওন ও তার সহযোগীদের গ্রেপ্তার ও তাদের বিনিয়োগকৃত টাকা ফেরতের দাবিতে স্মারকলিপি প্রদান করে। স