২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতিক হত্যার বিচার শুরু

এনটিভির ভিডিও এডিটর আতিকুল ইসলাম খান হত্যা মামলার বিচার কাজ ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 05:01 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এনটিভির ভিডিও এডিটর আতিকুল ইসলাম খান হত্যা মামলার বিচার কাজ ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ মামলার আসামিদের উপস্থিতির জন্য ধার্য দিনে আবদুল্লাহ মো. ইবনে আলী সরকার ওরফে নাহিদ, মো. খোকন ও মো. শাকিল শিকদারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা অপর আসামি মো. ফোরকানও আদালতে হাজিরা দেন। এ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. শাহেদ নূর উদ্দিন আগামী ২৫ এপ্রিল সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন। ২০০৯ সালের ১৩ ফেব্র"য়ারি রাতে এনটিভি কার্যালয় থেকে বাসায় ফেরার পথে মগবাজার রেলগেটে আতিককে গুলি করে তার মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় আসামিরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান আতিক। বাদিপক্ষের আইনজীবী রায়হান মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আসামি শাকিল ও নাহিদ এর আগে হাকিমের কাছে স্বাীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত বছরের ২২ জুন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ ফজিলা বেগমের আদালতে এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২২৪৪ ঘ.