২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে হামবানতোতা বন্দর ব্যবহারের প্রস্তাব

বাংলাদেশকে হামবানতোতা গভীর সমুদ্র বন্দর ব্যবহার করে পণ্য পরিবহনের প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 02:13 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশকে হামবানতোতা গভীর সমুদ্র বন্দর ব্যবহার করে পণ্য পরিবহনের প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক যৌথ সংবাদ সম্মেলনে শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক জিএল পেইরিস বলেন, "গত বছরের নভেম্বর মাসে উদ্ধোধন হওয়া অমাদের গভীর সমুদ্র বন্দর ব্যবহার করার জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছি।" তিনি বলেন, চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দর থেকে হামবানতোতা গভীর সমুদ্র বন্দরে 'ফিডার' জাহাজ পরিচালনা করতে পারে বাংলাদেশ। এর মধ্য দিয়ে বিশ্বের অন্যান্য অংশের সঙ্গে এই অঞ্চলের যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবে কাজ করতে পারে হামবানতোতা। পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি সংবাদ সম্মেলনে বলেন, "আমরা এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছি। সমুদ্রপথে দুদেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরের জন্যও কাজ চলছে।" পেইরিস বলেন, নৌ যোগাযোগের উন্নয়নের মাধ্যমে দুদেশের বাণিজ্য বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তামিল গেরিলাদের সঙ্গে যুদ্ধের অবসানের বিষয়টিতে ইংগিত করে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রী বলেন, "আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতাটি আমরা কাটিয়ে উঠেছি। শ্রীলংকার বর্তমান পরিস্থিতি ব্যবসা-বাণিজ্যের অনুকূল।" শুল্ক নির্ধরাণসহ সমুদ্র ও আকাশ পথে যোগযোগ বৃদ্ধির বিষয়ে শ্রীলঙ্কা আরো আলোচনা করবে বলেও পেইরিস জানান। সব কিছু ঠিক থাকলে আগামীতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা একটি 'মুক্ত বাণিজ্য চুক্তির' বিষয়েও আলোচনা শুরু করতে পারে বলে মত প্রকাশ করেন তিনি। "শ্রীলঙ্কার ব্যবসায়ীরা মুক্তি বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা শুরুর জন্য আমাকে অনুরোধ করেছেন। তারা বলছেন, এই চুক্তি দুই দেশের বাণিজ্য বৃদ্ধিতে সহায়ক হবে।" শ্রীলঙ্কার মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সা