২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল কাস্টমস চেকপোস্ট থেকে বিজিবি প্রত্যাহার

বেনাপোল কাস্টমস চেকপোস্ট থেকে বিজিবির সদস্যদের প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 11:59 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

বেনাপোল (যশোর), এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেনাপোল কাস্টমস চেকপোস্ট থেকে বিজিবির সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। চেকপোস্টের ফটক এবং কাস্টমসে মঙ্গলবার সকাল থেকে কোনো বিজিবি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়নি। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যদের বেনাপোলে মোতায়েন করা হয়েছিলো। চেকপোস্ট বিজিবি সুবেদার লিয়াকত হোসেন সাংবাদিকদের বলেন, সেক্টর কমান্ডারের নির্দেশে বিজিবি সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বেনাপোল ইমিগ্রেশনের উপ-পরিদর্শক মাসুদুর রহমান বলেন, বিজিবি সদস্যদের অনুপস্থিতিতে যাত্রীদের পাসপোর্ট পরীক্ষার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৫ ঘ.