২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাড়াশে মৎস্য আড়তের দুই ইজারাদার গ্রেপ্তার

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মহিষলুটি মৎস্য আড়তে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মাছ ব্যবসায়ীরা বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 10:49 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

সিরাজগঞ্জ, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মহিষলুটি মৎস্য আড়তে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মাছ ব্যবসায়ীরা বিক্ষোভ করেছে। তারা বনপাড়া-নাটোর মহাসড়ক সোমবার সকাল ৯ টার দিকে মহিশলুটিতে অবরোধ করে। ঘণ্টাব্যাপী অবরোধে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় পুলিশ ২ ইজারাদারকে গ্রেপ্তার করেছে। এরা হলো উপজেলার শাকুয়াদিঘি গ্রামের নুরুল ইসলাম ও শামসু উদ্দিন। তাড়াশ থানার ওসি আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহিষলুটি মৎস্য আড়তের ইজারাদাররা অতিরিক্ত খাজনা আদায় করায় মঙ্গলবার সকাল ৯টার দিকে আড়তদার ও মাছ ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। দুর-দুরান্ত থেকে আসা ব্যাপারীরা মাছ ক্রয়-বিক্রয় বন্ধ রেখে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা বনপাড়া-নাটোর মহাসড়ক অবরোধ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সকাল সোয়া ১০টার দিকে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেয়। অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে ২ ইজারাদারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৬২৭ ঘ.